1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

আস্টা মহামায়া বাজারে পহেলা বৈশাখ মেলায় হাজারো মানুষ ঢল

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পহেলা বৈশাখ উপলক্ষে আস্টা মহামায়া বাজারে অবস্থিত প্রায় ১৫০ বছর পুরনো মা মহামায়া মন্দিরে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই মন্দিরে আয়োজিত পূজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত কয়েক হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে এক বিশাল বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন ধর্মীয় সামগ্রী, খেলনা, মিষ্টান্ন ও স্থানীয় পণ্যের দোকান বসে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। দিনব্যাপী এই আয়োজনে ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিল পুরো এলাকা।
এবং উক্ত মন্দির প্রাঙ্গণের সার্বিক দায়িত্বে ছিলেন
মন্দিরের একনিষ্ঠ সারথি বাবুল সাহা।

এছাড়াও, শ্রী শ্রী গিরিধারী যুব সংঘের উদ্যোগে মেলায় আগত ভক্তবৃন্দের জন্য বিনামূল্যে ঠান্ডা পানীয় ও শরবত বিতরণ করা হয়।
এই মহতী উদ্যোগের শুভ উদ্বোধন করেন আমাদের সাবেক সভাপতি দুর্জয় কিশোর বর্ধন তাঁর উপস্থিতি ও আশীর্বাদে আমাদের এই সেবামূলক কার্যক্রম আরও অনুপ্রাণিত হলো।
এবং এই শুভ উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নিত্য গোপাল অধিকারী সহসভাপতি কানাই সাহা এবং সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মিঠুন চৌধুরী সদস্য সচিব অনেক দে সহ কোষাধ্যক্ষ ঋত্বিক সাহা দপ্তর সম্পাদক তনয় সাহা এবং অনলাইন বিষয়ক সম্পাদক সীমান্ত কুড়ি সহ সংগঠনের আরো নেতৃবৃন্দ।
মানবতার সেবায় এই ক্ষুদ্র প্রয়াস, তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোর এক বিনম্র প্রচেষ্টা।
সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি, যেন এই কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে পারি।
“সেবা পরম ধর্ম”
জয় গিরিধারী যুব সংঘ। এই মানবিক উদ্যোগ ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন হওয়ায় তারা আনন্দিত। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট