1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
স্কুলগুলো থেকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদেরকে পুরস্কৃত করতে হবে ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদন্ড বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উয়ারুকের খোদ্দ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলামের মৃত্যু উয়ারুক বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত সড়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে…..শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শাহরাস্তিতে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী স্বামীর নির্যাতন থেকে বাঁচতে মৃত্যুর পথ বেঁচে নিলেন স্ত্রী

স্কুলগুলো থেকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদেরকে পুরস্কৃত করতে হবে ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ‘ব্যক্ত হোক জীবনের জয়’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান গতকাল শুক্রবার (৮ মে ২০২৬ খ্রি.) বিকেল ৪টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, আমি ১৭বছর পর কোন রবীন্দ্র অনুষ্ঠানে আসলাম। শহরের স্কুলগুলো থেকে শিশু শিল্পী যারা আছে তাদেরকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদের প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করতে হবে। আমার যখন সাংস্কৃতিক কর্মীদের সাথে বসার সৌভাগ্য হয়েছে, তখন দেখেছি তাদের উৎসাহ। শিল্প কলা একাডেমিকে কিভাবে সুন্দর করা সেদিকে ডিসি মহোদয় দেখবেন। আমি আজকের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম সামিউল হক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর এসিল্যান্ড বাপ্পী দত্ত রণি, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি শরীফ চৌধুরী,বিশিষ্ট নাট্যকার লিটন ভূইয়া, চাঁদপুর রবীন্দ্র পরিষদের সভাপতি সাংবাদিক ফারুক আহম্মেদ, সাহিত্য একাডেমির মহাপরিচালক সাংবাদিক কাদের পলাশ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ,দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু ,সাবেক কাউন্সিলার বিএনপির নেতা ডিএম শাহাজাহানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবোশন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট