1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. জসিম উদ্দিন শেখ মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে নিরাপদ ঈদযাত্রায় বিআরটিএ’র সচেতনতামূলক রোড শো ও লিফলেট বিতরণ ফরিদগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ: শিক্ষা জাতির অধিকার- ডাঃ আবুল কালাম আজাদ। মতলব উত্তর উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শাহরাস্তি খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন —–জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সভাপতি ডিসি আহমেদ জিয়াউর রহমান, সদস্য সচিব জয়নাল আবেদীন জনু

জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়া সেই সেকমোকে সন্দ্বীপে বদলি 

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

চাঁদপুরের শাহরাস্তিতে জ্বরের চিকিৎসা নিতে আসা রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া সেকমোকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তাকে বদলির আদেশ দেয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকলিমা জাহান নিশ্চিত করেছেন। গত ৮ এপ্রিল শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা ৫ বছরের শিশু আলিফাকে ভুল করে অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন প্রয়োগ করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ। এরপরই ডাক্তারের সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা শুরু হয়। পরবর্তীতে রোগীর স্বজনরা শাহরাস্তি প্রেসক্লাবে এসে উক্ত ডাক্তারের বিরুদ্ধে মৌখিক অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে  যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন । বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে গেলে ১৫ এপ্রিল তাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বদলি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান জানান, জ্বরের রোগীকে কুকুরের ভ্যাকসিন দেয়ার কারনে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ কে সন্দ্বীপে বদলি করা হয়েছে। এধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেই বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে।

আবু মুছা আল শিহাব

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট