
স্টাফ রিপোর্টার: আগামী ১৬ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পাইকদীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী বলেন, “চাঁদপুর-৩ আসনের গণমানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের নিরলস প্রচেষ্টায় আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আগমন করবেন। এদিন তিনি শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট সংলগ্ন ঐতিহাসিক বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন, যা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন, নৌ-যোগাযোগ ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের সকল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাঁর আগমনকে কেন্দ্র করে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, সাধারণ জনগণের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আগামী ১৬ মে’র অনুষ্ঠানকে সফল করতে প্রত্যেক ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসমাগম নিশ্চিত করতে হবে। ইনশাল্লাহ, শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং একটি স্মরণীয় জনসমাগমের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবে।”

তারেক রহমানের আগমন ঘিরে পাইকদীতে বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি।
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপাদারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এসএম বাকের খন্দকার ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদিকা রুমা বেগম, ৬নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি আমেনা বেগম এবং ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ফয়েজ পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিদ হায়দার খান, সহ-সভাপতি মোশারফ কারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মমিন খান, সহ-সভাপতি স্বপন খান, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মাল, ইউনিয়ন যুবদলের সদস্য ফারুক খান ও সোহেল খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির খান, যুবদল নেতা নাজির মোল্লা, জহির পাটোয়ারী, শাহাদাত খান, সাবেক যুবদল নেতা মনির খান, বাবু খান, মাসুদ খান, জামাল খান, সফিক খান, খোকা খান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন, শ্রমিক দল নেতা খোরশেদ গাজী এবং ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ইউনিয়ন ছাত্রদল নেতা সজিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুস সামাদ।