1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগ চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ভিজিট করলেন জাতীয় সংসদের অধিবেশন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে
এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগ চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ভিজিট করলেন জাতীয় সংসদের অধিবেশন

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করেছেন।

১৩ জুলাই সোমবার চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র নেতৃত্বে চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করেন। এ সময় সংসদে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

জাতীয় সংসদ অধিবেশন ভিজিট শেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর-৫ আসনের সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সাথে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

 

 

 

 

 

 

 

জাতীয় সংসদ অধিবেশন ভিজিটে অংশগ্রহণ করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, বি এম হান্নান, গিয়াস উদ্দিন মিলন ও এএইচ এম আহসান উল্লাহ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুনির চীেধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, মির্জা জাকির, আল ইমরান শোভন ও কাদের পলাশ, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ,চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, নির্বাহী সদস্য ফারুক আহম্মদ, মো. নেয়ামত হোসেন, সিনিয়র সদস্য আলম পলাশ, হাসান মাহমুদ, ও সদস্য আল আমিন হোসাইন।

চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দকে জাতীয় সংসদের অধিবেশন ভিজিট করার সুযোগ তৈরি করে দেওয়ায় চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। এক প্রতিক্রিয়ায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, এই প্রথম জাতীয় সংসদ অধিবেশন ভিজিট করলো চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ। এই সুযোগ তৈরি করে দেওয়ায় আমি চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মহোদয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট