1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

প্রভাবশালী হলেও ছাড় নয়, সরকারি জমি দখলমুক্তের হুঁশিয়ারি এমপি মানিকের

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
‘প্রভাবশালী হলেও ছাড় নয়’, সরকারি জমি দখলমুক্তের হুঁশিয়ারি এমপি মানিকের

স্টাফ রিপোর্টার: সরকারি জমি অবৈধ দখলে রাখলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেছেন, দখলদার যত প্রভাবশালীই হোক, সরকারি জায়গা দখলে রাখতে পারবে না। চাঁদপুর সদর উপজেলার সব সরকারি জমি চিহ্নিত করে অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এন এম জামিউল হিকমা।

সভায় এমপি মানিক উপজেলার সব সরকারি জমির তালিকা তৈরি এবং অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে উদ্যোগ নিতে ইউএনওকে আহ্বান জানান। তিনি বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে কোনো ধরনের প্রভাব বা বাধাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এ কাজে প্রশাসনের নেওয়া উদ্যোগে সার্বিক সহযোগিতা করবেন তিনি।

এমপি মানিক আরও বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। দখলদার যত প্রভাবশালীই হোক, সরকারি জমি তার দখলে থাকতে পারবে না। সরকারি সম্পত্তি উদ্ধার করা গেলে তা জনস্বার্থে ব্যবহারের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করার পক্ষে সাধারণ মানুষ। তাই সরকারি সম্পত্তি রক্ষা ও দখল উচ্ছেদে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট