1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মতলবে এতিমদের ৪৬ টন চালে অনিয়মের অভিযোগ, অর্ধেকের বেশি চাল গায়েব! শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ শাহরাস্তিতে বন্ধ রাস্তা খুলে দিলো প্রশাসন মতলবে দুই কোটি টাকার সেতুতে আগাম ফাটল, দায় এড়ালেন প্রকৌশলী ডাক্তার হওয়ার স্বপ্ন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত যমজ দুই বোনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের উদ্যোগ চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ভিজিট করলেন জাতীয় সংসদের অধিবেশন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান পাটওয়ারী মধ্য শাহতলী বাইতুল আমিন জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন ভুয়া প্রতিশ্রুতি ও সেবা না দেওয়ায় দুই ট্রাভেল এজেন্সিকে ১ লাখ টাকা জরিমানা হামানকর্দ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল আমিন খান (পিন্টু)

ভুয়া প্রতিশ্রুতি ও সেবা না দেওয়ায় দুই ট্রাভেল এজেন্সিকে ১ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
ভুয়া প্রতিশ্রুতি ও সেবা না দেওয়ায় দুই ট্রাভেল এজেন্সিকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান না করা এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে গ্রাহকদের প্রতারণার অভিযোগে চাঁদপুর শহরের দুটি ট্রাভেল এজেন্সিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা জানান, অভিযানে সিয়াম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং এরাবিয়ান এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিশ্রুত পণ্য ও সেবা যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে ভোক্তা স্বার্থ সংরক্ষণে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারণা করে কিংবা প্রতিশ্রুত পণ্য বা সেবা সরবরাহে ব্যর্থ হয়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী এক বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে।

অভিযানে চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং সেবাখাতে প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট