1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সবার সাথে হাসিমুখে চলার অভ্যাসটি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে – আহমেদ জিয়াউর রহমান ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আসামির মৃত্যু চাঁদপুরে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ——-শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা অধ্যক্ষ অবরুদ্ধ মতলবে ২৫০০পিস ইয়াবাসহ এক নারী আটক নিবন্ধন ছাড়াই নারায়ণপুরে চলছে ‘লাইফ লাইন হাসপাতাল শাহরাস্তিতে পুলিশ-মাদক ব্যবসায়ী মিলে গড়লো মাদক সাম্রাজ্য  ফরিদগঞ্জে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সমাপ্ত

কেএফটি কলেজিয়েট স্কুলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৬০ জনকে সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

দিপু সরকার :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৬০ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে দশটায় আঃ কাদের মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্টের উদ্যেগে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেএফটি কলেজিয়েট স্কুলের সভাপতি বেলায়েত হোসেন জুলহাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। তিনি বলেন, ভালো ও দক্ষ শিক্ষক দ্বারা মানসম্মত শিক্ষার মাধ্যমে কেএফটি কলেজিয়েট স্কুল এগিয়ে যাচ্ছে। এ প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন, প্রযুক্তিগত শিক্ষা , সহশিক্ষা ও ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে একাধিকবার জেলা,বিভাগ ও দেশ সেরা হয়েছে। কেএফটি কলেজিয়েট স্কুল তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ প্রতিষ্ঠানে
ভালো ও দক্ষ শিক্ষক,পড়ালেখার চমৎকার পরিবেশ এবং বোর্ডে নিয়মিত সেরা ফলাফল অর্জন করে যে সুনাম লাভ করেছে তা অব্যাহত রেখেই প্রতিষ্ঠানটি তার কার্যক্রম চালিয়ে যাবে। এ ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজনকে এগিয়ে আসতে হবে।
আঃ কাদের মোল্লা-ফাতেমা বেগম ট্রাস্ট ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকেই স্কুল সুশৃঙ্খল ভাবে ধারাবাহিক শিক্ষামুলক সাফল্য বয়ে আনছে।
শুভেচ্ছা বক্তব্য অধ্যক্ষ জাকির হোসেন কামাল বলেন,মতলববাসীর সহযোগিতার কারনেই কেএফটি কলেজিয়েট স্কুলটি আজ এ পর্যায়ে পৌছতে পেরেছে। আমি চাই আপনারা গঠন মুলক সমালোচনা করবেন এবং ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিবেন এবং ভাল পরামর্শ দিবেন।আমি চাই আমাদের মধ্যে প্রাতিষ্ঠানিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসার যেন না থাকে।আপনারা পাশে থাকলে একদিন কেএফটি কলেজিয়েট স্কুল দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বেলায়েত হোসেন জুলহাস বলেন,
যেখানে থাকবে সুস্থ প্রতিযোগীতা, আর মেধা চর্চা। সেই ধারাবাহিকতা দিয়ে মতলবের শিক্ষার্থীরা পৌছে যাবে। আমরা সর্বদাই ভাল মানুষ চাই। শুধু ভাল রেজাল্টই নয়, আমরা চাই বিশ্ব মানের পড়ালেখা করে আমাদের শিক্ষার্থীরা বিশ্বে মাথা উচুঁ করে দাড়াবে।
প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস বলেন, আজকে যারা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয় হল, তা শুধু অনুপ্রেরণা আর উৎসাহ মাত্র। আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সংবর্ধনা দিয়ে সামনে এগিয়ে নিতে চাই। সর্বপরি আমরা মতলবের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য ও মূল উদ্দেশ্য।
এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং অভিভাবক ও উপস্থিত ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট