1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সবার সাথে হাসিমুখে চলার অভ্যাসটি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে – আহমেদ জিয়াউর রহমান ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে আসামির মৃত্যু চাঁদপুরে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে হুইল চেয়ার ও আর্থিক সহায়তা বিতরণ চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ——-শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শাহরাস্তিতে মাদ্রাসা অধ্যক্ষ অবরুদ্ধ মতলবে ২৫০০পিস ইয়াবাসহ এক নারী আটক নিবন্ধন ছাড়াই নারায়ণপুরে চলছে ‘লাইফ লাইন হাসপাতাল শাহরাস্তিতে পুলিশ-মাদক ব্যবসায়ী মিলে গড়লো মাদক সাম্রাজ্য  ফরিদগঞ্জে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ সমাপ্ত

ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষক দলের পৃথক আয়োজনে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি :

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষক দলের পৃথক আয়োজনে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকালে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসীন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, বিএনপি নেতা মোহসীন পাটওয়ারী প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে গাছের চারা তুলে দেন প্রধান অতিথি। এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষক দলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজ্রু রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপি নেতা মোহসীন পাটওয়ারী, এ এম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপির বাছির আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৫ বছরের দু:শাসন শেষে সারা দেশে বিএনপি দেশে সুশাসন প্রতিষ্ঠা শুরু করেছে। সবুজায়ন বাংলাদেশ গড়তে সারা দেশে ৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই লক্ষকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলাসহ সর্বত্র আমরা এই কর্মসূচি শুরু করেছি। কৃষক দলের নেতৃত্বে কৃষকদলের নেতাকর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই কর্মসূচি পালন করবে। আবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নের ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সাথে ফ্যামিলী কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ সকল কার্ড যাতে সফল ভাবে করা যায় এইজন্য বিএনপি নেতৃবৃন্দকে ভুমিকা রাখতে হবে। মোট কথা বিএনপির চেয়ারম্যান ঘোষিত সকল কর্মসূচি আমরা সফল ভাবে বাস্তবায়ন করবো। আমাদের মনে রাখতে হবে কোন অবস্থাতেই যারা আমাদের নির্বাচনে বিরোধীতা করেছে এবং কার্ডকে ভুয়া বলে আখ্যাায়ত করেছে তারা যেনো সম্পৃক্ত হতে না পারে সেই ব্যবস্থা নিতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট