1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

আশিকাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় ইমরান খান বাদশা

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ মাঈন উদ্দিন মুন্সী ॥ চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন ইমরান খান বাদশা। স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইমরান খান বাদশা চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ভূমিকা রাখতে পারবেন। তাদের দাবি, বিগত দিনগুলোতে সামাজিক কর্মকাণ্ডে এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকার মধ্য দিয়ে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এলাকাবাসীর মতে, ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকা, তাদের সমস্যা শোনা এবং অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব। এসব প্রত্যাশাকে সামনে রেখেই আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে ইমরান খান বাদশাকে নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে ইমরান খান বাদশা জানান, তিনি চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং মানবিক সেবার মাধ্যমে তাদের কল্যাণে কাজ করতে চান। আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট