1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

সবার সাথে হাসিমুখে চলার অভ্যাসটি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে – আহমেদ জিয়াউর রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৩১ জুলাই) সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা সবাই নিজেরা হাসতে পছন্দ করি এবং অন্যকে হাসতে দেখেও পছন্দ করি। সবার সাথে হাসিমুখে কথা বলতেও পছন্দ করি। সবার সাথে আচরণটা ভালো করি। এই শিক্ষাটা গত ১০-১৫ বছরে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ বিচরণের কারনে আমাদের মাঝে কাউকে অসম্মান করা, অপমান করা, অশ্রদ্ধা করা এটা একটা প্রাতিষ্ঠানিক রূপে পরিণত করেছি। এখান থেকে যেন সরে আসি। তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবীরাই পারে সমাজকে দারুণ কিছু উপহার দিতে। আজকে প্রভাতের এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। দীর্ঘ ৯টি বছর সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রাখায় আমি সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লীন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা এ্যাড. নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, এ সংগঠনের সাথে আমি দীর্ঘদিন যাবত জড়িত। সংগঠনের সদস্যরা যে কাজগুলো করছেন তার বেশিরভাগই মানবিক কাজ করছে। সংগঠনের কার্যনির্বাহী পরিষদে যেসকল সদস্য আছেন তারা সবাই অত্যন্ত সুশিক্ষিত ও মার্জিত। তারা তাদের মানবিক কাজ করে চাঁদপুরে ব্যাপক প্রশংশা কুড়িয়েছেন। প্রভাতের কার্যক্রমের দেখাদেখি অন্যান্য সংগঠনগুলোও এগিয়ে আসবে এবং সামাজিক কার্যক্রম করতে থাকলে আমরা মাদক সহ সকল অপরাধ কর্মকান্ড থেকে দূরে থাকতে পারবো। পরিশেষে আমি সংগঠনের নবগঠিত কমিটির সকল সদস্য ধন্যবাদ জানাই

প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা স্বপন মাহমুদ, আই এডুকেশন এর ফাউন্ডার ও সিইও এবং সংগঠনের উপদেষ্টা মহসিন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, প্রভাত সমাজকল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি আমির হোসেন রাজু।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মাদক ও বাল্যবিবাহ বিরোধী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সেই সাথে ১০ জন সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা, ৮ জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ৪ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করেন সংগঠনটি। এছাড়াও সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রাখায় প্রভাতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লীন চাঁদপুর ও মিনহাজুল ইসলাম নোবেলকে সম্মাননা প্রদান করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ সহ সংগঠনের সদস্যরা কেক কেটে প্রভাতের নতুন বছরের পথচলাকে স্বাগত জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি এইচ এম জাকির, বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সংগঠনের সহ সভাপতি জুয়েল হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল, সাংগঠনিক সম্পাদক সাজদিদুর রহমান পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য জেএম মাসুদ, সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও অভিভাবকগণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট