1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

কচুয়ার আকানিয়া নাছিরপুরে মাদকবিরোধী সভা ও র‌্যালি

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের আকানিয়া নাছিরপুর খানকা বাজার মাঠে মাদকবিরোধী ও সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে এলাকাবাসী, আকানিয়া সমাজকল্যাণ পরিষদ ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় যুবক আশরাফুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ৯ নম্বর কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারিফিন হোসাইন, আকানিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরীফ প্রধান এবং কহলথুরি সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক শাহজালাল রিপন।

এছাড়া গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন সমাজসেবক কবির হোসেন, কালু মিয়া সওদাগর, নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট