1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

মতলবে নজরুল বর্ষে বণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতি প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চাঁদপুরের মতলবে বর্ণাঢ্য র‍্যালি, স্মৃতি আলোচনা সভা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক সুসজ্জিত বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

র‍্যালি শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম।
মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আইনুন্নাহার কাদ্রীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হাই।
প্রধান অতিথি ও বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ, বিদ্রোহী চেতনা এবং বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অনবদ্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বক্তারা বলেন, কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সাম্যবাদের প্রতীক। আজকের তরুণ প্রজন্মের মাঝে তাঁর এই চেতনা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব প্রেসক্লাবের সভাপতি আমির খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট