1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন

মতলব দক্ষিণে কবরস্থানে ইয়াবার সেবনের অভিযোগ ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণে কবরস্থানে ইয়াবা সেবনের অভিযোগে শান্ত প্রধান (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে পুলিশ তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করেছে।

রোববার (৩০ আগস্ট) মতলব পৌরসভার পশ্চিম চরমুকুন্দী এলাকার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত প্রধান কবরস্থানে ইয়াবা সেবন করছিলেন—এমন অভিযোগে স্থানীয় কয়েকজন যুবক তাকে সেখানে মাদক সেবন না করার জন্য নিষেধ করেন। এ নিয়ে তাদের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে এক যুবকের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে শান্তের বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চরমুকুন্দী এলাকা থেকে শান্ত প্রধানকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের দাবি করা হয়।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আটক শান্ত প্রধান চরমুকুন্দী গ্রামের আনোয়ার প্রধানিয়ার ছেলে। তিনি মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট