
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় স্বপন মাহমুদ বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
স্বপন মাহমুদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস। বর্তমানে দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নেতাকর্মীদের সর্বদা জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় স্বপন মাহমুদ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ভবিষ্যৎ পথচলা আরও সুদৃঢ় ও সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করেন।