1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে — শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিন বকাউল বাড়ি সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

কর্মসূচির উদ্বোধনকালে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা একটি রাজনৈতিক শক্তি। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজ ও দেশের জন্য ইতিবাচক কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু ছায়া দেয় না, মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করতে হবে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; লাগানো প্রতিটি গাছ যাতে বেড়ে উঠতে পারে, সেদিকেও নজর দিতে হবে।

 প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও ভোটের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুন্দর, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, এলাকার সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং সমাজের কল্যাণে কাজ করাই একজন রাজনৈতিক কর্মীর দায়িত্ব। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলোকে জনসম্পৃক্ত ও জনকল্যাণমূলক কর্মসূচিতে রূপ দিতে হবে।

তিনি চাঁদপুরের প্রতিটি এলাকায় পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। একটি সুন্দর ও বাসযোগ্য চাঁদপুর গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এসব কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ রায়হান মাঝি, সদস্য সচিব শামছুল আরেফিন খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট