1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

রক্তাক্ত ২৮ অক্টোবরের হামলাকারীদের বিচারের দাবিতে চাঁদপুর জামায়াতের আলোচনা সভা

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
রক্তাক্ত ২৮ অক্টোবরের হামলাকারীদের বিচারের দাবিতে চাঁদপুর জামায়াতের আলোচনা সভা

রাসেল গাজী: রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে লগি-বৈঠা দিয়ে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চাঁদপুরে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে।

এ সময় বক্তব্য দেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ ও প্রভাষক ওমর ফারুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো. হানিফ মোল্লা, তরপুরচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী এবং শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মাওলা।

এ ছাড়া শহর জামায়াতের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি, সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনা তুলে ধরে হামলায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়। অনুষ্ঠানে এ-সংক্রান্ত একটি ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট