1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা নূর আজম শরীফ বদলী

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ)কে নরসিংদী পৌরসভায় বদলি করা হয়েছে। তাঁর স্থলে চাঁদপুর পৌরসভার নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানকে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর-১ শাখা) থেকে গত ৩১ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য হবেন।

এদিকে বদলির খবর ছড়িয়ে পড়ার পর চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ)কে বর্তমান কর্মস্থলে রাখার জন্য বিভিন্ন মহলে তদবির করছেন বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বদলির আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট