
আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে তাজুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার টামটা দক্ষিণ এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের দায়ে তাজুল ইসলামকে আটক করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার ছিখটিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে।
পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাজুল ইসলামকে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এবং শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।