1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খোলা বাথরুমের পাশে তৈরি হচ্ছে ব্রেড-কেক-বিস্কুট, মতলবের কোয়ালিটি বেকারি নিয়ে উদ্বেগ মতলবে প্রথমবারের মতো সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫-এ আহমাদিয়া কামিল মাদ্রাসা জনগণের অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়: শেখ ফরিদ আহম্মেদ মানিক

হাইমচরে ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে সিভিল সার্জন, দক্ষ টেকনিশিয়ান নিয়ে হুঁশিয়ারি

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

হাইমচর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার সিভিল সার্জন ডা. মোঃ নূর আলম দীন। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর সেবার মান, ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও দক্ষ জনবল বিষয়ে খোঁজখবর নেন এবং দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাপ্তরিক কাজ শেষে সদর আলগী বাজারের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে যান সিভিল সার্জন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহমুদুন্নবীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা।

পরিদর্শনকালে সিভিল সার্জন ডায়াগনস্টিক সেন্টারগুলোর ল্যাবরেটরি, ব্যবহৃত যন্ত্রপাতি এবং সামগ্রিক চিকিৎসাসেবার মান খতিয়ে দেখেন। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যবিধি ও সংশ্লিষ্ট নিয়মকানুন মেনে চলার জন্য প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সিভিল সার্জন বলেন, হাইমচরের ডায়াগনস্টিক সেন্টারগুলো তুলনামূলকভাবে অন্যান্য উপজেলার চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে পরিদর্শনের সময় যেসব প্রতিষ্ঠানে কিছু ত্রুটি দেখা গেছে, সেগুলো দ্রুত সমাধান করে নিয়ম অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিদর্শনে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ানের ঘাটতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রোগীদের সঠিক রোগ নির্ণয় ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম কিংবা দক্ষ জনবলের ঘাটতি মেনে নেওয়া হবে না। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট