1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে রেললাইনে ঘোরাফেরার সময় চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের আনুমানিক বয়স ৫৫ বছর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরসংলগ্ন পাসপোর্ট অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি আসার আগে ওই বৃদ্ধকে রেললাইনের ওপর ঘোরাফেরা করতে দেখা যায়। ট্রেনটি কাছাকাছি চলে এলে তিনি হঠাৎ রেললাইনের ওপর পড়ে যান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ওই বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট