1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মুখার্জি ঘাট এলাকায় প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।

পরে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, বিএনপির ৪৮ বছরের দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলটি কখনো অন্যায়, স্বৈরাচার ও জনগণের অধিকার হরণের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। জনগণের ভোটের অধিকার, বাকস্বাধীনতা, ন্যায়বিচার এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল, এখনও আছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এবং কৃষক-শ্রমিক, মৎস্যজীবীসহ খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।

অ্যাড. সলিম উল্যা সেলিম বলেন, চাঁদপুরের মাটি নদী, মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষের মাটি। পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার ওপর নির্ভর করে লাখো মানুষের জীবন ও জীবিকা। মৎস্যজীবীদের জীবন-জীবিকা রক্ষা করা মানে চাঁদপুরের অর্থনীতিকে রক্ষা করা। নদী-খাল দখল ও দূষণ বন্ধ, মৎস্যসম্পদের সুরক্ষা এবং জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে যে কার্যক্রম এগিয়ে চলছে, তা আরও বেগবান করতে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে। রাজনীতি হতে হবে মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়; জনগণের সেবা হবে রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।

চাঁদপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি সেলিম ঢালী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি আমিন শেখ জিলানী, সাধারণ সম্পাদক হানিফ বকাউল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মাঝিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট