1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

চাঁদপুরে পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ মাইনুদ্দিন মুন্সী: চাঁদপুর জেলা পুলিশের এক সদস্যকে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি উপলক্ষে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে চাঁদপুর জেলা পুলিশের সদস্য মোঃ রুবেল হোসেনকে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি দেওয়া হয়। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পদোন্নতিপ্রাপ্ত নায়েক মোঃ রুবেল হোসেনকে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পেশাগত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালনের নির্দেশ দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদির নূরসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত নায়েক মোঃ রুবেল হোসেনকে অভিনন্দন জানানো হয় এবং তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট