
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পুরান বাজার নিতাইগঞ্জের পুরাতন পুলিশ ফাঁড়ির মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত হন এলাকার বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। তাদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানসহ আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে তানিয়া ইশতিয়াক খান বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদক, মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্র যে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার যুবসমাজকে মাঠমুখী করতে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।”
তিনি আগামীতেও এ ধরনের মহৎ উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইব্রাহীম গাজী ইবু, মোমফ্যাক্টরী একাদশ ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ফখরুল মোল্লা এবং ক্রীড়াবিদ ইউসুফ বরকন্দাজ।
প্রীতি ফুটবল ম্যাচটির মূল আয়োজক মারুফ সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন।