1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দুলাল পাটোয়ারীর পরিবার

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাটন গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোহাম্মদ দুলাল পাটোয়ারীর বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তের মধ্যে সহায়-সম্বল হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও সঞ্চিত নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছারখার হয়ে যায়। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সবকিছু হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন দুলাল পাটোয়ারী ও তাঁর পরিবারের সদস্যরা। আগুনে নিজের শেষ সম্বলটুকু হারিয়ে পরিবারটি এখন চরম মানবিক বিপর্যয়ে দিনাতিপাত করছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও বিত্তশালীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। পরিবারটির দ্রুত পুনর্বাসনের জন্য জরুরি মানবিক সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট