1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে বিজয়ীর প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানকে হেয় করার অপচেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নারীদের স্বাবলম্বী করা ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিহিংসা ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও অনুষ্ঠানের ছবি বিকৃত করে এবং অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তানিয়া ইশতিয়াক খান। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। একই সঙ্গে চাঁদপুরের অভিভাবক সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের দৃষ্টি আকর্ষণ করেছেন তানিয়া ইশতিয়াক খান।

তানিয়া ইশতিয়াক খান জানান, ২০২০ সালে সমাজের কল্যাণে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ প্রতিষ্ঠা করা হয়। অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার স্বার্থে বিভিন্ন সময়ে তৎকালীন সরকারের সংসদ সদস্য, মন্ত্রী, মেয়রসহ বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে কাজ করতে হয়েছে। এসব কর্মসূচির ছবি সে সময় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তাঁর অভিযোগ, বর্তমানে ওই ছবিগুলোকে কেন্দ্র করে শত্রুতা ও ব্যক্তিগত স্বার্থের কারণে কয়েকজন নারী নেত্রী ও স্বার্থান্বেষী মহল তাঁর সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে তানিয়া ইশতিয়াক খান বলেন, “আমার সামাজিক কর্মকাণ্ড ও মানুষের জন্য করা ভালো কাজগুলোকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। একজন নারী হয়ে আরেকজন নারীকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও নীতি-বিবর্জিত মন্তব্য করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সবাইকে কোনো তথ্য যাচাই ছাড়া বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে তানিয়া ইশতিয়াক খানের নেতৃত্বে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নানা মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে হাতের কাজের প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা, সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ। পাশাপাশি বিভিন্ন এলাকায় নারী ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, চক্ষু চিকিৎসা ক্যাম্প, চশমা বিতরণ ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন মাদ্রাসায় লাইট, ফ্যান ও পানির ফিল্টার প্রদান এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের মধ্যে ত্রাণ ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র ও কম্বল প্রদান এবং প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা, হুইলচেয়ার বিতরণ ও কাউন্সেলিংসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তানিয়া ইশতিয়াক খান জেলার শ্রেষ্ঠ জাতীয় পদকসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তানিয়া ইশতিয়াক খানের নেতৃত্বে পরিচালিত এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তবে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছেন তানিয়া ইশতিয়াক খান।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য বিকৃত করে প্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট