1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন: ১৩ পদে ১৫ প্রার্থী

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। সমিতির ১৩টি পদের বিপরীতে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রার্থী থাকলেও বাকি ১১টি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। ফলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদেই মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। এর আগে শনিবার সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেন। আর রোববার সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে একজন এবং বাকি ১০টি পদে একজন করে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। সব মিলিয়ে দুই দিনে ১৩টি পদের বিপরীতে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মো. ইউনুছ খান ও মো. সেলিম হাওলাদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন মো. মিজানুর রহমান ও মো. হারুন হাওলাদার।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. মাসুদ বেপারী, সহ-সভাপতি পদে উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক পদে মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ পদে মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক পদে মো. ফারুক এবং প্রচার সম্পাদক পদে মো. বেলায়েত খান মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদের বিপরীতে তিনজনই মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তারা হলেন—আরিফ, মো. সাইদ শেখ ও ফয়সাল মিজি।

চাঁদপুর ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আলহাজ শাহ্ মোহাম্মদ আব্দুল কুদ্দুস। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সাইফুল ইসলাম (রতন)।

এ ছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. বাচ্চু হাওলাদার, আলহাজ কাজী হুমায়ুন কবির, অ্যাড. মো. হাবিবুর রহমান (লিটু), মো. শাহীন ভূঁইয়া, মো. শাহীন চৌধুরী, মো. নজরুল ইসলাম (সেকুল) ও অ্যাড. মো. খোরশেদ আলম সোহাগ।

মনোনয়নপত্র উত্তোলনের পর এখন প্রার্থী ও ভোটারদের দৃষ্টি মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিকে। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুজন করে প্রার্থী থাকায় এরই মধ্যে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতার আভাস স্পষ্ট হয়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট