1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মৈশাদীকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী স্বপন

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা এবং এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা, ত্যাগ ও শ্রমের মধ্য দিয়ে মৈশাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন গুলোকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে ভূমিকা পালন করেছেন মাহবুবুর রহমান স্বপন। ২০২৫ সালে ইউনিয়ন বিএনপির সম্মেলনে তৃণমূলের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিশ্বস্ত কর্মী হিসেবেও দলীয় রাজনীতিতে পরিচিতি রয়েছে তাঁর।

তাঁর সমর্থকদের মতে, দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় সাফল্যের পেছনেও তাঁর ভূমিকা রয়েছে।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কথা জানিয়েছেন তাঁর অনুসারীরা। মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধেও তিনি ভূমিকা রেখে চলেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিষয়ে মাহবুবুর রহমান স্বপন বলেন, তাঁর বাবা মরহুম ডা. মারফত মিয়া প্রায় ৬০ বছর ধরে একজন স্বনামধন্য পল্লিচিকিৎসক হিসেবে মানুষের সেবা করেছেন। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছোটবেলা থেকেই তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমি বিশ্বাস করি, দল আমার দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন করবে। আমার প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই বিচক্ষণ। তিনি যোগ্যতা ও অবদান বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেবেন বলে আমার বিশ্বাস।

চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেলে মৈশাদী ইউনিয়নকে একটি বাসযোগ্য, আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মাহবুবুর রহমান স্বপন।

তিনি বলেন, স্বচ্ছতা, সততা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের দোরগোড়ায় সব ধরনের নাগরিক সেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। দলীয় সমর্থন ও জনগণের সহযোগিতা পেলে মৈশাদী ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট