1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

বিষ্ণুপুরে তিন শিক্ষা প্রতিষ্ঠানে এনাম চৌধুরীর দুই হাজার গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের আমিরাবাদ জি. কে. উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম ইয়াজদানী (এনাম চৌধুরীর) উদ্যোগে তিন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এটি বাস্তবায়ন করছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় তারই ধারাবাহিকতায় জি. কে. উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব দেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি, শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মানিকুর রহমান মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রেসিডেন্ট নুরুল আমিন খান আকাশ, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও সমাজসেবক মারুফ চৌধুরী।

জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক বক্তব্যে বলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে ৩১ দফা ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার মধ্যেও সবুজায়নের কথা রয়েছে। নির্বাচনের পরে তিনি বলেছেন, সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করবেন। তার আলোকে আমাদের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন প্রত্যেক ইউনিয়নে ২ হাজার করে গাছ লাগানো হবে। সে কর্মসূচি অব্যাহত রয়েছে। এই ইউনিয়নে ইতোমধ্যে এনাম চৌধুরী প্রায় ২ হাজার গাছ লাগানোর ব্যবস্থা করেছেন। তার এই উদ্যোগকে স্বাগত জানাই।

ক্লিন চাঁদপুরের প্রেসিডেন্ট নুরুল আমিন খান আকাশ বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশ গ্রীণ ও ক্লিন সিটি হবে প্রতিটি জেলা। যার ফলশ্রুতিতে তিনি বাংলাদেশকে সবুজায়ন চায়। সেই কর্মসূচির আলোকে আজকে আমিরবাদ জি কে উচ্চ বিদ্যালয়ের গাছের চারা বিতরণের কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এই উদ্যোগটি খুবই ভালো। কারণ আমরা সকলেই অক্সিজেন চাই। দেশের গাছের সংখ্যা কমেছে। গাছ লাগানোর পাশাপাশি এসব গাছের যত্ন নিতে হবে।

সভাপতির বক্তব্যে এনাম চৌধুরী বলেন, ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে প্রায় ২ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। আরেক বিদ্যালয়ে আরো ১ হাজার গাছ বিতরণ করা হবে। মূলত এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী কর্মসূচি। আর এটি বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস শেখ ফরিদ আহমেদ মানিক। সম্মিলিত প্রচেষ্টায় আমরা সবুজায়নের কাজটি সফল করবো ইনশাআল্লাহ। আজকের কর্মসূচিতে আগত অতিথিদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।

আরো বক্তব্য দেন আমিরাবাদ জি. কে. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বেপারী, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও শিক্ষকরা। এ সময় নোহান চৌধুরী, তৌফিক চৌধুরী, শরীফ খান, নাছির খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সবশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, আমন্ত্রিত অতিথি ও শিক্ষকরা। পরে সকল অতিথির অংশগ্রহনে বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট