1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

চাঁদপুর শহরের পালপাড়ায় কর্নার মমতাজ প্যালেসের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র  পালপাড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে  কর্নার মমতাজ প্যালেস।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নার ডেভেলপারস লিঃ এর ব্যবস্থাপনা  পরিচালক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি নতুন এ প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা স্থানীয়দের জন্য একটি ইতিবাচক সংযোজন। মানসম্মত সেবা, সুন্দর পরিবেশ ও গ্রাহকসন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
 কর্নার ডেভলপারস লিমিটেডের পরিচালক হাফেজ জাকির হোসেন মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, কর্নার ডেভলপারস লিমিটেডের (অর্থ) পরিচালক মোহাম্মদ জুয়েল হাসান, ভূমি মালিকদের পক্ষে কাউসার আহমেদ মাজেদ, রোটাঃ হাফেজ আহমেদ, রোটাঃ আমিন ঊল্লাহ শেখ।
অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুস সালাম জামে মসজিদের খতিব মুফতি সোহাইল  আহমেদ চিশতী।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট