1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইন

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।। জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার আয়োজনে  মাদক, জুয়া, কিশোরগ্যাং ও অপরাধ প্রতিরোধকল্পে জনসচেতনামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টম্বর২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর শহরে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাস মিলনায়তনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
একাডেমীর উপাধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ ইউসুফ আলী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোঃ সাইফুল্লাহ।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মোঃ মাসুদ আলম, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সদস্য আরিফুর রহমান সাগর ও বোরহান সাইফ, একাডেমীর সিনিয়র শিক্ষক খান মোঃ নিয়াজ মোর্শেদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর ছাত্র কাজী আল মাহিন। ইসলামী সংগীত পরিবেশন করেন আদিব রিজওয়ান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে মাদক ও কিশোরগ্যাং অপরাধ প্রবণতা প্রতিরোধে পুলিশের বা প্রশাসনের দমন করা একা সম্ভব নয়। সাংবাদিক সংস্থার মতো অন্যরাও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক এবং অপরাধ প্রবণতা দূর করা সম্ভব। তিনি আরো বলেন, চাঁদপুরের ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ আল আমিন একাডেমি। একাডেমিতে ছাত্র বেশি। মাদক, জুয়া ও কিশোরগ্যাং প্রতিরোধে নতুন প্রজন্মের এই দেশ গড়ার অগ্রণী ভূমিকা রাখতে পারবে। আর সেটি শুরু হোক চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকেই। আমার বিশ্বাস এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট