1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

ড্যাফোডিলে পেশা হিসেবে খেলাধুলা শীর্ষক সেমিনার

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পেশা হিসেবে খেলাধুলা : বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ সেমিনার ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আছেনা বেগম, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, এনডিসি, পিএসসি এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

বিশ্ববিদ্যালয়ের হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রধান শারমিন আক্তার শান্তা এবং সহকারী অধ্যাপক আবদুস সালাম প্রমুখ।

ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, সাঁতার, জিমন্যাস্টিক, বক্সিং, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্ধশতাধিক শিক্ষার্থীকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী, দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।

বক্তারা আরও বলেন, এ লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এবং ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ চালু করা হয়েছে, যা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেরই প্রতিফলন।

সেমিনারে চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যসূচিতে ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ের সকল অ্যাথলেটের জন্য বেতন কাঠামো নির্ধারণের সুপারিশ করা হয়। দেশে ক্রীড়ার মানোন্নয়নে আরও বেশি বিশেষায়িত ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট