1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
আল-আজহারে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য

নিজস্ব প্রতিনিধি: মিশরের বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক মিশন ইনস্টিটিউটের বালক ও বালিকা শাখার সমাপনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। এ বছর আন্তর্জাতিক এ শিক্ষাঙ্গনে বাংলাদেশিরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। উচ্চমাধ্যমিক (এইচএসসি) সমমান পর্যায়ে সেরা দশে স্থান পেয়েছেন ৫ বাংলাদেশি শিক্ষার্থী। এছাড়া মাধ্যমিক (এসএসসি) সমমান পর্যায় থেকেও সেরা দশে জায়গা করে নিয়েছেন ১ জন।

সম্প্রতি কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের কৃতিত্বের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যও প্রশংসিত হয়। আল-আজহারের গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আত-তাইয়্য্যেবের তত্ত্বাবধানে পরিচালিত ইনস্টিটিউটটির উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে বাংলাদেশি শিক্ষার্থীদের অর্জনে অভিনন্দন জানান। তিনি পড়াশোনায় সর্বোচ্চ মনোযোগী থাকার এবং শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন। রাষ্ট্রদূত জানান, শিক্ষার্থীদের প্রয়োজন, পরামর্শ ও সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস পাশে থাকবে।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছর বিশ্বের ১৪৫টি দেশের ২ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ইসলামিক মিশন ইনস্টিটিউট থেকে এসএসসি ও এইচএসসি সমমানের পাঠ সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন প্রায় ৫০ জন।

এইচএসসি পর্যায়ে সেরা দশে স্থান পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা হলেন আবদুল্লাহ আশরাফ মাহমুদ, মুহাম্মাদ সুহাইল, রিদোয়ান আহমাদ, নাঈম উদ্দিন হাবিব, এমডি হারুন রাশেদ ও মুহাম্মাদ হুসাইন। এসএসসি পর্যায়েও সেরা দশে জায়গা করে নিয়েছেন মুহাম্মাদ হুসাইন।

প্রতিষ্ঠানের শিক্ষকরা বাংলাদেশি শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য ও শিষ্টাচারে সন্তোষ প্রকাশ করেছেন। বালক শাখার ডিন তামিম ফয়সাল এবং বালিকা শাখার ডিন সুরাইয়া আবদুস সামিসহ সংশ্লিষ্ট শিক্ষকেরা তাঁদের মেধা, অধ্যবসায় ও আচরণের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা ও দায়িত্বশীলতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়। এ বিষয়ে বক্তব্য দেন আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. নাহলা আস-সাঈ, শিক্ষাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ড. আবু আল-ইয়াজিদ সালামা এবং আল-আজহার ইসলামিক রিসার্চ একাডেমির মহাসচিব ড. আবদুদ দায়িম জুনদি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট