1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

চাঁদপুরের বনবিভাগ সড়কে প্রবাসীর বাড়িতে চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের বনবিভাগ সড়কে প্রবাসীর বাড়িতে চুরি

চাঁদপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের খলিশাডুলীর বনবিভাগ পাটোয়ারী বাড়ি সড়ক এলাকায় এক প্রবাসীর বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে প্রবাসীর স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মেয়ের চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকায় যাওয়ার সময় নান্নু পাটোয়ারী নামের এক ব্যক্তিকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। ছয় দিন পর তারা বাড়িতে ফিরে দরজা ভাঙা ও ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।

অভিযোগ অনুযায়ী, চোরেরা আলমারির ড্রয়ার ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও কিছু মূল্যবান কাগজপত্র খোয়া গেছে। ঘরের আসবাব ভাঙচুরে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও পরিবারটি জানিয়েছে। কেয়ারটেকার নান্নুর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

স্থানীয়দের ধারণা, বাড়িতে কেউ না থাকার সুযোগে এলাকার কোনো মাদকসেবী চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রমাণিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনকারী চাঁদপুর সদর মডেল থানার এসআই বিল্লাল জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘরের দরজা ভাঙার প্রমাণ পেয়েছে। বাড়িটি নির্জন এলাকায় হওয়া এবং আশপাশে সিসি ক্যামেরা না থাকায় তদন্তে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে বলে তিনি জানান।

পুলিশ ভুক্তভোগী পরিবারকে সন্দেহভাজন মাদকসেবী বা ব্যবসায়ীদের নাম জানাতে পরামর্শ দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট