1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

জাল টাকা দিয়ে কেনাকাটার সময় গল্লাক বাজারে আটক ৪ নারী

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
জাল টাকা দিয়ে কেনাকাটার সময় গল্লাক বাজারে আটক ৪ নারী

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জে চার হাজার ৫০০ টাকার জাল নোটসহ চার নারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে জাল টাকা দিয়ে কেনাকাটা করার সময় স্থানীয় ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটক নারীরা হলেন ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে আমেনা বেগম (২৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে শিল্পী বেগম (৪৫), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোয়া গ্রামের আবদুল মালেক মানিকের মেয়ে পাখি বেগম (৩৮) এবং হাসিনা আক্তার (৩০)। পুলিশ জানিয়েছে, তারা সবাই চাঁদপুর জেলা শহর এলাকায় একসঙ্গে বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গল্লাক বাজার এলাকায় জাল টাকাসহ কয়েকজন নারীর উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আটক করে তাদের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।

ব্যবসায়ী আবুল হাশেমের ভাষ্য, ওই নারীরা তার দোকান থেকে ১০০ টাকার মশার কয়েল কিনে এক হাজার টাকার নোট দেন। নোটটি নিয়ে সন্দেহ হলে পাশের ব্যবসায়ীদের সহযোগিতায় সেটি জাল বলে নিশ্চিত হন। পরে নারীরা চলে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। চেয়ারম্যান এসে ব্যাগ তল্লাশি করলে মোট চার হাজার ৫০০ টাকার জাল নোট পাওয়া যায় বলে জানান তিনি।

গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি টাকাগুলো যাচাই করে জাল হিসেবে নিশ্চিত হন। পরে নারীদের পরিষদ কার্যালয়ে সাময়িকভাবে রেখে ফরিদগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা চাঁদপুর জেলা শহরে একত্রে বসবাস করতেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর সোমবার (১৯ অক্টোবর ২০২৬) আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট