1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা, চাঁদপুরের মতলব দক্ষিণে ১২৩ নং দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৯ সেপ্টেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ, চাঁদপুরের ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাসান মামুন, ৮ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সুলতান সরকার, ১২৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাদাত হোসেন বাবলু, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি লতিফ সরকার, ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু গাজী, ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মোস্তফা গাজী, ৮ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল আহমেদ প্রদান, ১২৩ নং দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সদস্য মোঃ জাকির হোসেন, মতলব পৌর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মাল, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রায়হান উদ্দিন রানা, মতলব পৌর যুবদল নেতা মোঃ আনোয়ার মৃধা এবং ৮ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের সুশিক্ষায় মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, পড়াশোনার প্রতি মনোযোগী করা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট