1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

চাঁদপুরে জাতীয় অধ্যাপক আজাদ খানসহ ১১ চিকিৎসকের বিশেষায়িত মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
চাঁদপুরে জাতীয় অধ্যাপক আজাদ খানসহ ১১ চিকিৎসকের বিশেষায়িত মেডিকেল ক্যাম্প

চাঁদপুরে শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে কুমিল্লা রোডের ডায়াবেটিক হাসপাতালে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে এ চিকিৎসা কার্যক্রম। এতে ঢাকার বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের ১১ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা দেবেন।

আয়োজকেরা জানিয়েছেন, ক্যাম্পে পূর্ব-রেজিস্ট্রেশন করা প্রায় ৭৫০ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হবে। ২০১৯ ও ২০২১ সালের আয়োজনের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো চাঁদপুর ডায়াবেটিক সমিতিতে এ সমন্বিত ক্যাম্প হচ্ছে।

যেসব চিকিৎসক সেবা দেবেন

গ্যাস্ট্রোএন্টারোলজিতে জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান, ডায়াবেটিক ও হরমোন বিষয়ে অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, চর্ম ও যৌন রোগে অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম এবং বন্ধ্যাত্ব রোগে অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন চিকিৎসা দেবেন।

এ ছাড়া বাত, ব্যথা ও ফিজিক্যাল মেডিসিনে অধ্যাপক ডা. মো. শাহ জামান খান, কিডনি রোগে অধ্যাপক ডা. ওয়াসিম মো. মহসিন উল হক, গাইনি ও প্রসূতিবিদ্যায় অধ্যাপক ডা. তানজিম সাবিনা চৌধুরী, মেডিসিন ও রিউমাটোলজিতে সহযোগী অধ্যাপক ডা. সাবরিনা ইয়াসমিন এবং চক্ষুরোগ ও সার্জারিতে সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ বেগম সেবা দেবেন।

বৈজ্ঞানিক সেমিনার

চিকিৎসাসেবার পাশাপাশি বিকেল ৩টায় স্থানীয় চিকিৎসকদের অংশগ্রহণে ‘Obesity: New Concept; what health care providers need to know’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান। সভাপতিত্ব করবেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীন।

চাঁদপুর ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শায়ের গফুর জানান, সীমিত আসনে রোগীদের আগেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়ে এলাকার ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগের রোগীরা উপকৃত হবেন বলে কর্তৃপক্ষ আশা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট