
মোঃ আনোয়ার মৃধা : আসন্ন স্হানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজির হোসেন স্বপন স্হানীয় পিংড়া বাজারে লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে পিংড়া বাজারের ব্যবসায়ী ও জনগনের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজির হোসেন স্বপন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার বার্তা ব্যবসায়ীদের জানান দেন এবং ভোটে বিজয়ী হতে পারলে উপাদী দক্ষিণ ইউনিয়নের পরিকল্পিত উন্নয়ন করার আশ্বাস প্রদান করেন,এজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।গণসংযোগকালে নাজির হোসেন স্বপনের সাথে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নমরুজ তপদার, মাসুদ প্রধান, খায়ের তফদার, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ তফদার, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান নোয়াব খান (নবু), ইউনিয়ন বিএনপির নেতা আবুল বাসার তপদার (বাসু),৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির তালুকদার, ৬নং ওয়ার্ড নেতা বাচ্চু ভাট, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বপন খান, ৪নং ওয়ার্ড নেতা লোকমান মিজি, নান্নু প্রধানিয়া, লালু প্রধানিয়া, জাহাঙ্গীর পাটোয়ারী, ২নং ওয়ার্ড বিএরপির নেতা শাহাবুদ্দিন প্রধানিয়া, সোহেল তফদার, ৫নং ওয়ার্ড বিএনপির নেতা হারুন শেখ, হাসিম প্রধানিয়া, মালেক বেপারি, লেয়াকত শেখ, স্বপন বকাউল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর জজ, ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রধানিয়া, সাবেক ইউনিয়ন সহ-সাংগঠনিক সম্পাদক কবির তফদারসহ ইউনিয়ন বিএনপি, সেচ্ছাসেবকদল, যুবদল, ছাএদল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।