1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

সামনের দিনগুলোতে সকল মিলে চাঁদপুরের সংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবো – জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার।। নজরুল বর্ষ উপলক্ষে সুরধ্বনী একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্য -এর স্মরণোৎসব অনুষ্ঠিত হয়েছে।  ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সুরধ্বনী একাডেমির মনগ্রজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, আজকে সুরধ্বনী একাডেমির শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা দেখে আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে এখানে বেশ কয়েকজন খুদে শিল্পীর পরিবেশনা মনমুগ্ধ করেছিল।আমরা চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনকে যতটা গতিশীল এবং সমৃদ্ধ দেখতে চাই, সুরধ্বনি একাডেমির আজকের এই পরিবেশনা তারই স্মারক। আমরা এই ধারাটি যেন সামনের দিনগুলোতেও অব্যাহত রাখতে পারি।

জেলা প্রশাসক আরো বলেন, আজকে সুরধ্বনি একাডেমির নতুন কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করবো বিগত কমিটির যেভাবে এই সংগঠনকে সক্রিয় রেখেছে, নতুন কমিটি তার চেয়ে বেশি সক্রিয় রাখবে। আমরা সকল মিলে সামনের দিনগুলোতে চাঁদপুরের সংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবো, সেই প্রত্যাশা রাখছি।

সুরধ্বনী একাডেমির সাবেক সভাপতি হাফেজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ভূঁইয়া।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা মাহমুদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, বর্ণচোরা নাট্যগোষ্ঠী সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও সংগঠক এমদাদুল হক মিলন।

আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শেষে রোটারিয়ান মাসুদ হাসানকে সভাপতি এবং মিঠুন বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে সুরধ্বনী একাডেমির নতুন কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি হাফেজ আহমেদ‌।

সবশেষে আমন্ত্রিত অতিথি, উপস্থিত দর্শক এবং শিল্পী‌ কলাকুশলীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুরধ্বনী একাডেমির নবগঠিত কমিটির সভাপতি রোটারিয়ান মাসুদ হাসান। এর আগে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সুরধ্বনী একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দীর নেতৃত্বে একাডেমির শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট