1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন

দেশখ্যাত ১১ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেলেন ৫২৭ রোগী

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
দেশখ্যাত ১১ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেলেন ৫২৭ রোগী

নিজস্ব প্রতিনিধি :চাঁদপুরে দিনব্যাপী আয়োজিত বিশেষায়িত মেডিকেল ক্যাম্পে জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খানের নেতৃত্বে দেশখ্যাত ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ ও চিকিৎসাসেবা দিয়েছেন। চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ডায়াবেটিক হাসপাতালে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে। এতে পূর্ব-রেজিস্ট্রেশন করা ৫২৭ জন রোগী বিশেষায়িত চিকিৎসাসেবা পেয়েছেন।

২০১৯ ও ২০২১ সালের আয়োজনের ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মতো চাঁদপুর ডায়াবেটিক সমিতিতে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ঢাকার বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা অংশ নেন।

ক্যাম্পে গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ে সেবা দেন জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। ডায়াবেটিক ও হরমোন বিষয়ে অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, চর্ম ও যৌন রোগে অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, বন্ধ্যাত্ব রোগে অধ্যাপক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাত, ব্যথা ও ফিজিক্যাল মেডিসিনে অধ্যাপক ডা. মো. শাহজামান খান, কিডনি রোগে অধ্যাপক ডা. ওয়াসিম মো. মহসিন উল হক, গাইনি ও প্রসূতিবিদ্যায় অধ্যাপক ডা. তানজিম সাবিনা চৌধুরী এবং মেডিসিন ও রিউমাটোলজিতে সহযোগী অধ্যাপক ডা. সাবরিনা ইয়াসমিন সেবা দেন।

চিকিৎসাসেবার পাশাপাশি বিকেল ৩টায় স্থানীয় চিকিৎসকদের অংশগ্রহণে ‘Obesity: New Concept; what health care providers need to know’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান।

অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি আহমেদ জিয়াউর রহমান এবং সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শায়ের গফুর।

সেমিনারে চিকিৎসক ডা. মাইনুল ইসলাম মজুমদার, ডা. মোবারক হোসেন চৌধুরী, ডা. নুরুল হুদা, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেলসহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মেডিকেল অফিসার, স্থানীয় চিকিৎসক, পরিচালনা পর্ষদের সদস্য এবং আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শায়ের গফুর জানান, দেশের প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা পেয়ে চাঁদপুর ও আশপাশের অঞ্চলের ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীরা উপকৃত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট