1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ মাদকমুক্ত সমাজ গঠনে বাবুরহাটে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

মতলব দক্ষিণে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, গুরুতর আহত ৪

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা : চাঁদপুরের মতলব – গৌরীপুর পেন্নাই সড়কে জৈনপুর পরিবহন বাস চাপায় দাড়িয়ে থাকা অটোবাইক দুমড়ে মুচড়ে যায়।এতে অটোবাইকে থাকা সাদিয়া আক্তার (২৫) নামে মহিলা ঘটনাস্থলেই মারা যায়।

গুরুতর আহত হয়েছে হোসনেয়ারা বেগম(৫০),জিলানী (৩৩),পারভীন (৪২)এবং অটোবাইক চালক ফারুক হোসেন (৪৩)। তাদের প্রত্যেকেই স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শনিবার ১১ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ৫টায় মতলব – নারায়ণপুর সড়কের নাগদা বড় বাড়ীর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাগদা বড় বাড়ীর আবু জাফরের স্ত্রী রাজিয়া খাতুন নামে এক মহিলা শুক্রবার রাতে ক্যান্সার জনিত কারনে মৃত্যুবরণ করেন। সে সুবাদে তার নিকট আত্মীয় সাদিয়া আক্তার, হোসনেয়ারা বেগম,জিলানী,পারভীন সকাল ৫ টায় ঘিলাতলী থেকে একটি অটোবাইকে করে নাগদা বড় বাড়ীর উদ্দেশ্য রওয়ানা হয়। সেখান থেকে নাগদা বড় বাড়ীর
সামনে মোড়ে রাস্তার পূর্ব পার্শ্বে অটোবাইকটি থামানো অবস্থায় দাড়িয়ে ছিলো।ঠিক ওই মুহূর্তে বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা জৈনপুর পরিবহন (ঢাকা মেট্রো ব-১১-৪০৪৩) নামক বাসটি সড়কের পার্শ্বে যাত্রীসহ
দাঁড়িয়ে থাকা অটোবাইকটিতে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়।
এতে যাত্রী ও চালকসহ ৫জন গুরুতর আহত অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার আগেই সাদিয়া আক্তার নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে মেডিকেল অফিসার ডাঃ নুরে আলম অভি বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া আহত হোসনেয়ারা
বেগম,জিলানী,পারভীন ও অটোবাইক চালক ফারুক হোসেনের অবস্থা বেগতিক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী জৈনপুর পরিবহন বাস এবং বাসের ড্রাইভার কাউসার হোসেনকে আটকের পর পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় বাস ড্রাইভারকে গ্রেফতার করা হয় এবং জৈনপুর পরিবহন বাসটি জব্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট