1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না: শেখ ফরিদ আহম্মেদ মানিক

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের মুনিরা ভবনের হলরুমে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নজর দিয়েছেন। আজ যারা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের উন্নয়ন ও সমাজের পরিবর্তনে শিক্ষিত ও মেধাবী তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে—এটাই আমাদের প্রত্যাশা।

শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার ব্যয় অনেক বেড়েছে। অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে কাঙ্ক্ষিত শিক্ষা চালিয়ে যেতে হিমশিম খায়। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসতে হবে।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই সহায়তাকে শুধু আর্থিক সহযোগিতা হিসেবে দেখলে হবে না; এটি তোমাদের প্রতি সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে এবং ভবিষ্যতে তোমাদের মতো অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা শিক্ষা অনুদান তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট