1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

চাঁদপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ঘিরে ফুটবলের নবজাগরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
চাঁদপুরে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ঘিরে ফুটবলের নবজাগরণ

চাঁদপুরে শিক্ষার্থীদের মধ্যে ফুটবলকে জনপ্রিয় করা, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তৃণমূল পর্যায় থেকে জাতীয় মানের ফুটবলার তৈরির লক্ষ্যে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জেলার ৫০৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠছে এক বিশাল ফুটবল কাঠামো। ইতোমধ্যে বিভিন্ন বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দল গঠন, বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

জেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, ক্রীড়া বিভাগ, উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও কোচদের সঙ্গে কথা বলে জানা গেছে, আয়োজনটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই বড় আয়োজন দেশের ফুটবলে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় থাকা ৫০৪টি প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা, বালিকা শিক্ষাপ্রতিষ্ঠান ও মহিলা মাদ্রাসাও রয়েছে। প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে দল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলাকে চারটি করে জোনে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রথমে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা হবে; এরপর জেলা, উপ-শিক্ষা অঞ্চল, শিক্ষা অঞ্চল হয়ে জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া কমিটি গঠন করা হয়েছে এবং ফুটবলে পারদর্শী শিক্ষার্থীদের নিয়ে দল তৈরি হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, হাজীগঞ্জের ৩৩টি উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ কলেজ ও মাদ্রাসাগুলোকে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। খেলোয়াড় বাছাই ও দল গঠনের কাজ শেষ হয়েছে।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁর মতে, এই আয়োজন থেকে নতুন খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হয়েছে।

২০২৫ সালের চাঁদপুর জেলা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাবুরহাট উচ্চবিদ্যালয় ও কলেজ। বিভাগীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে জয় পেলেও তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেয় দলটি। এবার প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সামনে রেখে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে সাফল্যের লক্ষ্য নিয়েছে।

অধ্যক্ষ মো. মোশারফ হোসেন জানান, স্কুল থেকে ছেলে ও মেয়েদের দুটি করে এবং কলেজ শাখা থেকে দুটি—মোট চারটি দল প্রস্তুত করা হয়েছে। প্রতিটি দলে ১৬ জন করে খেলোয়াড় রয়েছে এবং তারা নিয়মিত অনুশীলন করছে।

প্রতিষ্ঠানটির শিক্ষক, কোচ ও খেলোয়াড়েরা জানান, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপ পেরিয়ে শিরোপা জয়ের প্রস্তুতি চলছে। নারী খেলোয়াড়েরাও নিয়মিত অনুশীলন করছেন এবং জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছেন।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বড় পরিসরের প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের সামনে আসার সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হতে পারে। উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ধারাবাহিক প্রতিযোগিতা চালু থাকলে ভবিষ্যৎ জাতীয় দল ও পেশাদার ফুটবলের জন্য খেলোয়াড় বাছাই সহজ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট