1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’ সবার আগে বাংলাদেশ নীতিতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাহ্দী আমিন রঙ-তুলিতে স্বপ্ন আঁকে মোমেনা ফাইরোজ নুহিন হাওয়াইয়ান গিটারে তিন যুগ ধরে মুগ্ধতা ছড়াচ্ছেন দিলীপ কুমার ঘোষ

তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও সদর সিনিয়র সিভিল জজের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাঁদের অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সমিতির নেতাকর্মী ও সাধারণ আইনজীবীরা বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, আইনজীবীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা থাকলেও বিচারকেরা কাজে নানাভাবে বাধা সৃষ্টি করেছেন বলে তাঁদের অভিযোগ। এ কারণে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলেও জানান তিনি। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে উল্লেখ করে পরদিনও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম মেহেদী।

প্রতিবাদ সভা শেষে আইনজীবীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে ১৩ ও ১৪ সেপ্টেম্বর একই দাবিতে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন আইনজীবীরা। ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রায় সাড়ে চার শ আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় সংশ্লিষ্ট তিন বিচারকের আদালত বর্জনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্জনের তালিকায় থাকা তিন বিচারক হলেন—চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ শম্পা ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট