1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চিতোষী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ইন্তেকাল ডোপ টেস্টের খবর শুনে ফাঁড়ি থেকে চলে গেলেন এসআই মামুন স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে চ্যাম্পিয়ন ‘থিতান’, রানার আপ ‘গ্রীন পোলারিস’ ও ‘শূন্য’ দু প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ১৫ হাজার টাকা জরিমানা সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে নবাগত সভাপতি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে অনুমতি ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ড্রেজার পাইপ ধ্বংস চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা ‘মহুয়া’ মঞ্চস্থ ইলিশের নদী ও জেলেদের জীবনসংগ্রাম নিয়ে প্রশংসিত ‘জলরূপালী’

চিতোষী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ইন্তেকাল

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
চিতোষী ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের ইন্তেকাল

শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আয়নাতলী ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৫টায় কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বাদ জোহর নুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে নুনিয়া মোল্লা বাড়ির পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজার আগে সূচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু সায়েমের সঞ্চালনায় আনোয়ার হোসেনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. জোবায়েদ কবির বাহাদুর, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, ফরিদউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুর রহীম, নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মাসুদুর রহমান এবং তাঁর ছেলে মিনহাজুল আবেদীন। এ সময় স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

তাঁর শেষ বিদায়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট