
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং মোঃ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি মোঃ গাফফার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষিত হতে হবে। তবেই রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা সম্ভব হবে। দেশের উন্নয়নে তরুণ ও শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “মায়েরা আপনার সন্তানদের প্রতি আরেকটু যত্নবান হলে উপজেলা পর্যায়ে অত্র বিদ্যালয়টি সবদিক দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমি হলি চাইল্ডের প্রতিষ্ঠাতা শাহজাহান প্রধান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য নাছির মোল্লা, অভিভাবক তোফাজ্জল হোসেন, দিপা আক্তার ও আঁখি আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক (গণিত) মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ ইব্রাহিম সরকার, সিনিয়র শিক্ষক (সমাজ) রোকসানা আক্তার, শিক্ষক (লাইব্রেরি) আয়েশা আক্তার, শিক্ষক (কৃষি) নিরতি-রানী রায়, শিক্ষক (আইসিটি) মোঃ আঃ রহমান, শিক্ষক (ধর্ম) মোঃ মাহবুব আলম, শিক্ষক (বাংলা) চন্দন কুমার দাস, শিক্ষক (ইংরেজি) মারুফা আক্তারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।