1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
সাঁতার ও দাবায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সাফল্য

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অনুষ্ঠিত ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সাঁতার ও দাবা (বালক) মধ্যম বিভাগে অসামান্য কৃতিত্ব দেখিয়েছে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। উপজেলা পর্যায়ে সাঁতার ও দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তারা।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

দাবা (বালক) মধ্যম বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ (রিজন)। সাঁতার প্রতিযোগিতায় সাফল্য দেখায় মীলা আক্তার, শিউলি আক্তার, আরাফাত খান ও সামিউল বশর। তারা জেলা প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করে।

সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সাফল্য ধরে রাখছে। সরকারের পাশাপাশি প্রতিষ্ঠানটিও শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করছে। ভবিষ্যতে তারা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত অনুশীলন, সঠিক পরিচর্যা এবং শিক্ষকদের নিরবচ্ছিন্ন উৎসাহের কারণে ক্রীড়াক্ষেত্রে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য আসছে।

সাঁতার ও দাবায় এ সাফল্যের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা জোগাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট