1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুরে যুবদলের ৭ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি দলীয় সিন্ডিকেট নয়, জনগণের শক্তিই হোক পৌরসভার উন্নয়নের ভিত্তি : নিয়াজ মোর্শেদ কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা মতলবে শিক্ষার্থীদের মিড-ডে মিলের বনরুটি পুকুরে, ক্ষুব্ধ এলাকাবাসী ফরিদগঞ্জে চকলেটের প্রলোভনে শিশুকে দোকানে ডেকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুর রহমানকে অব্যাহতি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও সরঞ্জাম সংকটে দুর্ভোগ হাজীগঞ্জে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন মমিনুল হক এমপি চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের মাদ্রিদে দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের পুরস্কার ও সনদ বিতরণ

মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুর রহমানকে অব্যাহতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুর রহমানকে অব্যাহতি

মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়ন যুবদলের ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শফিকুর রহমান বেপারীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকসেবন ও মাদক বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় শফিকুর রহমানকে যুবদলের সব দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে ১ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মহসিন গাজীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অব্যাহতিপ্রাপ্ত শফিকুর রহমান বেপারীর কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। হানারচর ইউনিয়ন যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া শফিকুর রহমানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট