1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে নেতাদের বক্তব্য

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।

পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আমিন মিজির সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, এমরান মিজি, এমরান হোসেন ও সাবেক দপ্তর সম্পাদক ফখরুল পাঠানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট