1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরের পুলিশ কনস্টেবল ফয়েজের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, থামছে না দখলদারিত্ব ব্যাবসায়ী মারুফ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! রামপুরে ছুরিকাঘাত করে যুবককে হত্যার চেষ্টা! প্রকাশ্যে আসামী রহমান রাজারগাঁও উদয়ন সংঘের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা সম্পন্ন শাহরাস্তির দোয়াভাঙ্গায় সুন্দরবন স্টিল কর্পোরেশনের দ্বিতীয় শাখার উদ্বোধন চাঁদপুর সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৮৫.৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি, পাসের হার ৪৪.৮৮ শতাংশ

ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি এপেক্স মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুপার মুফতি মাওলানা আখতার হোসাইন সাদেকী। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৌদি আরবের দাম্মাম প্রদেশ বিএনপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব ফারুক মোল্লা রিপন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি ডা. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল লতিফ মিজি, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান, পীরজাদা মাওলানা জাহিদুল ইসলাম, সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রশিদ মেম্বার, অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাবিবুর রহমান সোহাগ ও কবির মোল্লা।

এ ছাড়া অনুষ্ঠানে মফিজুল ইসলাম চৌধুরী সাগর, বিএনপি নেতা মনির পাটোয়ারী, মোহাম্মদ আলী মোল্লা, জামাল হোসেন বেপারী, শরীফ মজুমদার, আবুল কালাম, রফিকুল ইসলাম হাজী, সেলিম হাজী এবং যুবদল নেতা এমরান হোসেন, অনিক হাসান মাসুম, আরিফ হোসেন শুক্কুর ও বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে মাদ্রাসায় ব্যক্তিগত অর্থায়নে ভবন নির্মাণ করে দেওয়ায় প্রধান অতিথি আলহাজ্ব ফারুক মোল্লা রিপনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠান সভাপতি মনির হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ডা. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুল লতিফ মিজি এবং প্রতিষ্ঠান সভাপতি মনির হোসেনকেও মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট